sponsored

যুক্তরাষ্ট্রকে হারাতে ৫ ধাপের যুদ্ধ পরিকল্পনা ইরানের


 

যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC)-এর ঘনিষ্ঠ ও আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম (Tasnim) নিউজ একটি ৫ ধাপের যুদ্ধ পরিকল্পনা প্রকাশ করেছে । এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করা এবং বিশ্ব অর্থনীতিতে আঘাত হানা। 

পরিকল্পনার ৫টি ধাপ হলো:

ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ব্যাপক আক্রমণ: শত শত বা হাজার হাজার প্রজেক্টাইল (যেমন শাহেদ-১৩৬ ড্রোন, খাইবার শেকান ও ইমাদ ব্যালিস্টিক মিসাইল) একসাথে উৎক্ষেপণ করে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং থাড (THAAD) প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়া।

আঞ্চলিক ফ্রন্ট সক্রিয় করা: ইরানের 'প্রতিরোধের অক্ষ' (Axis of Resistance) তথা লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের মিলিশিয়াদের মাধ্যমে একাধিক ফ্রন্ট থেকে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ চালানো।

সাইবার যুদ্ধ: মার্কিন সামরিক অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা চালিয়ে সেগুলোকে অকেজো করা ।

হরমুজ প্রণালী ও জ্বালানি অবরোধ: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বব্যাপী তেলের বাজার অচল করা এবং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা ।

দীর্ঘমেয়াদী গেরিলা সংঘাত: সরাসরি সম্মুখ যুদ্ধ এড়িয়ে অঞ্চলজুড়ে মার্কিন জনবল ও স্থাপনার ওপর চোরাগোপ্তা হামলা চালিয়ে দীর্ঘস্থায়ী বহুমুখী যুদ্ধ পরিস্থিতি তৈরি করা। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র হামলা চালালে এটি কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং একটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে

#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #Iran_Attack #৫ ধাপের যুদ্ধ পরিকল্পনা #ইরান #Five_Steps_War_Plan_Of_Iran


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ