পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এর আগে চলতি বছরের ৫ আগস্টের আগে সীমিত আকাড়ে মহড়া অনুষ্ঠিত হয়। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুলিশের এমন মহড়া অনুষ্ঠিত হলো।
একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে রাজধানীর কাকরাইল গির্জায় ককটেল নিক্ষেপ, ধানমন্ডি শংকর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএমপির আটটি বিভাগের মধ্যে তেজগাঁও ১৬টি, রমনায় ৩৪টি স্পটে, মিরপুরে ১৪টি, মতিঝিলে ১৭টি, ওয়ারিতে ১৬টি, লালবাগে ১৫টি, গুলশানে ১৪টি, উত্তরায় ১৬টি স্পটে অর্থাৎ মোট ১৪২টি স্পটে পুলিশ মহড়া দিয়েছে।

0 মন্তব্যসমূহ