শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের কোন কমতি নেই। সম্প্রতি এর টিজার ছাড়া হয়েছে। ১মিনিট ১৫ সেকেন্ডর এই টিজারে ঝড় তুলেছেন বাদশাহ। এর মধ্যেই কয়েক দিন ধরে তুমুল আলোচনা চলছে সিনেমাটির বাজেট নিয়ে। শোনা যাচ্ছে, বাজেট, অ্যাকশন এবং পরিসর সব দিক থেকেই এটি বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হতে চলেছে। জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। কিন্তু আন্তর্জাতিক মানের ভিএফএক্স, বিশাল সেট ও চমকপ্রদ অ্যাকশন দৃশ্য যুক্ত হওয়াই বাজেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে। এর সঙ্গে এখনো যুক্ত হয়নি শাহরুখের পারিশ্রমিক, প্রমোশন বা বিপণনের খরচ। এই সিনেমাটি প্রথমে পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, একটি সীমিত বাজেটের থ্রিলার হিসেবে। পরে সিদ্ধার্থ আনন্দ দায়িত্ব পান এবং শাহরুখের সঙ্গে বসে পুরো গল্প ও কনসেপ্ট নতুনভাবে সাজান।
তাদের লক্ষ্য একটাই—ভারতীয় দর্শকদের এমন অ্যাকশন অভিজ্ঞতা উপহার দেওয়া, যা বলিউডে আগে কখনও দেখা যায়নি। জানা গেছে, ‘কিং’-এ ছয়টি দৃষ্টিনন্দন অ্যাকশন সিকোয়েন্স থাকবে। এছাড়া তিনটি বাস্তব লোকেশনে ও তিনটি বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখের পরিচয় দৃশ্যেই বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যা সিনেমাটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে। প্রসঙ্গত, গৌরী খান ও মমতা আনন্দের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘কিং’। এমনকি শাহরুখ নিজেও এই সিনেমার প্রযোজক। শাহরুখ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাডুকোন, রানী মুখার্জি, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়েল প্রমুখ। আশা করা হচ্ছে ২০২৬ সালেই মুক্তি পাবে ছবিটি।
#KingMovie #movieking #shahrukhkhan #kingteaser

0 মন্তব্যসমূহ