sponsored

ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিহত বেড়ে ১০


শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি নরসিংদীর মাধবদীতে।

কম্পনের ফলে সারাদেশে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন।

ভূমিকম্পের ফলে সারা দেশব্যাপী ক্ষয়ক্ষতির কিছু চিত্রঃ

রাজধানীতে নিহত ৩

পুরান ঢাকার বংশালে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে ৩ জন পথচারী নিহত হন। বংশাল থানার পুলিশ ও ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম রাফি নামে একজন মেডিক্যাল শিক্ষার্থী ও একজন শিশু রয়েছে। 

নারায়ণগঞ্জে নিহত ২

রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের কারণে দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়। তার মেয়ে আহত হয়েছেন। একই এলাকায় একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশু নিহত হন। শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

নরসিংদীতে নিহত ৫

নরসিংদী সদর, পলাশ ও শিবপুর উপজেলায় আজ শুক্রবার সকালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। এর মধ্যে সদর উপজেলায় ছাদ ধসে বাবা-ছেলে মারা গেছেন।

মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকার মো. দেলোয়ার হোসেন (৩৭) ও তাঁর ছেলে মো. ওমর ফারুক (৯), পলাশের ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামের নয়াপাড়া এলাকার নাসির উদ্দীন (৬৫) ও চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামের পশ্চিমপাড়া এলাকার কাজম আলী ভূঁইয়া (৭৫) এবং শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামের ফোরকান মিয়া (৩৫)।

দেলোয়ার ও ওমর ফারুক একতলা ভবনের ছাদ ধসে আহত হন। পরে তাঁরা মারা যান। আর নাসির উদ্দীন ভূমিকম্পের সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এবং কাজম আলী মাটির ঘরের দেয়ালচাপা পড়ে মারা যান।

#Earthquake #EarthquakeBangladesh # ভূমিকম্প #বাংলাদেশভূমিকম্প ##VibrantNews365 #TrendingNews #BangladeshNews #BreakingNews


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ