sponsored

মেসির বিশ্বরেকর্ডের রাত, সেমিফাইনালে উঠে ইতিহাস গড়লো মিয়ামি



প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিয়ামি। বাংলাদেশ সময় রোববার সকালে ‘বেস্ট অব থ্রি সিরিজ’-এর নির্ধারক তৃতীয় ম্যাচে নাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসির দল। জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্টে জ্বলে উঠেন আর্জেন্টাইন তারকা।

এর আগে ‘বেস্ট অব থ্রি সিরিজের’ প্রথম ম্যাচে মিয়ামি জিতলেও দ্বিতীয় ম্যাচে জিতেছিল নাশভিল। আজকের তৃতীয় ম্যাচ তাই দুই দলের জন্যই ছিল ‘বাঁচামরার’। নাশভিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে মিয়ামি এখন কনফারেন্স সেমিফাইনাল খেলবে এফসি সিনসিনাটির বিপক্ষে।

চেজ স্টেডিয়ামের ম্যাচটিতে ইন্টার মিয়ামি প্রথম এগিয়ে যায় ১০ মিনিটে। প্রায় মাঝমাঠে নাশভিলের কোরকোরানের ভুল পাস থেকে বল পেয়ে যান মেসি। সেই বল টেনে নিয়ে বক্সে ঢোকার আগমুহূর্তে মেসি চার ডিফেন্ডারের জটলার ভেতর থেকে শট নেন, বল যায় জালে।

৩৯তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন মেসিই। জর্দি আলবার লম্বা করে বাড়ানো বল নিয়ে সিলভেত্তি নাশভিলের বক্সে ঢুকে পড়েছিলেন। শেষ মুহূর্তে ব্যাক পাসে বল পাঠান পেছনে। প্রায় অরক্ষিত মেসির বক্সের বাইরে থেকে বল জালে পাঠাতে তেমন কষ্টই করতে হয়নি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন আলেন্দে। ৭৩ মিনিটে আলবার ক্রসে প্রথম গোলের পর দুই মিনিট পর মেসির চিপ করা বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠান জালে। এটি ছিল মেসির পেশাদার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট যা এক অনন্য বিশ্ব  রেকর্ড।

এর আগে গত মৌসুমে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ডেই বাদ পড়েছিল মিয়ামি। এবার সেই বাঁধা পেরিয়ে তারা পৌঁছেছে সেমিফাইনালে, যেখানে ফাইনালের

#intermiami #messi #messi400assists #majorleaguesoccer #MLS

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ