sponsored

৩৬৭ রানের লিড নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ


 সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসানো তাইজুল ইসলাম নিলেন ৪ উইকেট। তিনি জ্বলে ওঠায় আয়ারল্যান্ডের প্রথম ইনিংস থামল ২৬৫ রানে। তাদেরকে ফলো-অন না করিয়ে ফের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২১১ রানে এগিয়ে থেকে ২য় ইনিংসে উদ্বোধনী জুটিতে শতরানের জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। তাদের ফিফটিতে মিরপুর টেস্টে নিজেদের নিয়ন্ত্রণ আরও মজবুত করল টাইগাররা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। হাতে ৯ উইকেট নিয়ে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৬৭ রান। ফলে জয়ের জন্য আইরিশদের বিশাল লক্ষ্য দেওয়ার পথে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এদিন বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাব পড়ে এই টেস্টেও। ভয়ঙ্কর ঝাঁকুনিতে পুরো মাঠে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খেলা বন্ধ থাকে তিন মিনিট। দুই দলের ক্রিকেটাররা মাঠের একপাশে জড়ো হন। ড্রেসিং রুম থেকেও বেরিয়ে আসেন কয়েকজন। এরপর অবশ্য খেলা চলে নির্বিঘ্নে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৭৬

আয়ারল্যান্ড প্রথম ইনিংস: ৮৮.৩ ওভারে ২৬৫ (আগের দিন ৯৮/৫) (টাকার ৭৫*, ডোহেনি ৪৬, ম্যাকব্রাইন ০, নিল ৪৯, হোয়ে ৪, হামফ্রিজ ৮; ইবাদত ১২-১-৪৭-১, খালেদ ৮-০-৩৯-২, তাইজুল ৩৫.৩-৬-৭৫-৪, মুরাদ ২১-৩-৫৩-২, মিরাজ ৯-১-৩৮-১, মুমিনুল ৩-১-৫-০)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৩৭ ওভারে ১৫৬/১ (জয় ৬০, সাদমান ৬৯*, মুমিনুল ১৯*; নিল ৪-০-২৭-০, হামফ্রিজ ৬-০-২৫-০, ম্যাকব্রাইন ১৫-২-৪০-০, হোয়ে ১২-০-৫৬-১)।

#sports #cricket #bangladeshcricket #vibrantNews365 #2ndTest #banvsire #banglaNews #BangladeshNews


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ